ফের ৪ দিনের রিমান্ডে পলক, আদালতে দাঁড়িয়ে বললেন ‘ঈদ মোবারক’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জুনাইদ আহমেদ পলককে আদালতে নেওয়া হয় সোমবার। ছবি: ফোকাস বাংলা

জুলাই গণআন্দোলনের সময় এক অটোরিকশার চালককে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডের আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়ে পলক সবার উদ্দেশে বলেন, ‘ঈদ মোবারক’।

সোমবার (২৪ মার্চ) ঢাকার মুখ্য মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। এ দিন সকালে কড়া নিরাপত্তায় পলককে আদালতে হাজির করা হয়।

এ ছাড়া জুলাই আন্দোলন ঘিরে যাত্রাবাড়ী থানার আরও দুই মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া কাফরুল থানার একটি মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আদালতে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। পলকের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। দুপক্ষের শুনানি শেষে বিচারক পলককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় পলক সবাইকে ‘ঈদ মোবারক’ জানান। পরে তাকে পুলিশের পাহাড়ায় আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, সরকার পতনের দিন গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার কাজলা ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হন সিএনজিচালিত অটোরিকশার চালক ওবায়দুল ইসলাম।

আহত অবস্থায় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সেখানে ওবায়দুলের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী মরিয়ম গত ৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা করেন। ওই মামলার আসামি পলক।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৪ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১৫ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

১৫ ঘণ্টা আগে
Advertisement