প্রতিবেদক, রাজনীতি ডটকম

অনলাইনে যেন আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারে, তা নিশ্চিত করতে ফেসবুকের প্যারেন্ট অরগানাইজেশন মেটাসহ অন্যদের চিঠি দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রোববার (১১ মে) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ফয়েজ আহমদ বলেন, অফিশিয়াল ফেসবুক পেজসহ আওয়ামী লীগের অন্য যেসব অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিতি রয়েছে, সেগুলো বন্ধ করার জন্য বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠানো হবে। মেটা, গুগলসহ অন্য যেসব প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলোর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি।
বিটিআরসির মাধ্যমে চিঠি দিয়ে এসব প্ল্যাটফর্মে তৎপরতা বন্ধ করা গেলে শুধু অফলাইনে নয়, অনলাইনেও আওয়ামী লীগ আর কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কবে নাগাদ এসব চিঠি পাঠানো হবে— সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার বিশেষ এই সহকারী বলেন, উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু পরিপত্র এখনো জারি হয়নি। আমরা পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে গত বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে ছাত্র-জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আন্দোলন শুরু করে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শুরু করে পরে আন্দোলনকারীরা অবস্থান নেন শাহবাগ মোড়ে।
টানা তিন দিন আন্দোলনের পর শনিবার রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে রাত ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারকাজ শেষ হওয়ার আগ পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের কথা জানিয়ে সরকারের বিবৃতিতে জানানো হয়, আওয়ামী লীগ সাইবার স্পেস তথা অনলাইনেও কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সেটি নিশ্চিত করতেই বিটিআরসির মাধ্যমে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৬ ঘণ্টা আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।
৬ ঘণ্টা আগে
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল (৮ সেপ্টেম্বর) থেকেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৭ ঘণ্টা আগে