প্রতিবেদক, রাজনীতি ডটকম

র্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশীদ বলেছেন, উন্নয়নের পূর্বশর্ত হলো আইন-শৃঙ্খলা এবং স্থিতিশীলতা। আজকে এ আইন শৃঙ্খলা এবং স্থিতিশীলতার জন্য উন্নয়নের এ যাত্রায় যারা প্রধানমন্ত্রীর সঙ্গে সারথী ছিলেন তাদের মধ্যে আজকের এ পুলিশ এবং এলিট ফোর্স র্যাব রয়েছে।
বুধবার (৫ জুন) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের নতুন মহাপরিচালক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক, জঙ্গি-সন্ত্রাস দমন, জলদস্যু ও বনদস্যু এদের নির্মূল করা রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং নিরাপত্তা জনশৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে এলিট ফোর্স র্যাবের রয়েছে এক ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস।
সাবেক র্যাব মহাপরিচালক ও পুলিশ প্রধান বেনজীর আহমেদের দুর্নীতি প্রসঙ্গে র্যাব প্রধান বলেন, একটা ফোর্স কখনো কারো দায় নেবে না। কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে ফোর্স এ দায়ভার নেবে না। কোনো ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই।
এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর আগস্ট নিহত তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মহুতি দানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে র্যাব ডিজি পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।
এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি মো. ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফত ইসলাম, র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, র্যাব-১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরিফিনসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

চাকরির প্রত্যাশায় রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশিকে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ এবং তাদের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
১৭ ঘণ্টা আগে
বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
১৮ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
১৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
১৯ ঘণ্টা আগে