শিল্পকলা পদক-২০২১ ও ২০২২ পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’ আজ সোমবার ঘোষণা করেছে। মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে এ পদক। এর মধ্যে ‘শিল্পকলা পদক ২০২১’ পাচ্ছেন ১০ গুণিজন ও সংগঠন। অন্যদিকে ‘শিল্পকলা পদক ২০২২’ পাচ্ছেন আরও ১০ গুণিজন।

২০২১ সালের শিল্পকলা পদক পাচ্ছেন যন্ত্রসঙ্গীতে মো. নূরুজ্জামান, নৃত্যকলায় শারমীন হোসেন, কণ্ঠসংগীতে সাদি মহম্মদ, চারুকলায় শিল্পী বীরেন সোম, নাট্যকলায় অধ্যাপক আবদুস সেলিম, লোকসংস্কৃতিতে মো. নহীর উদ্দিন, চলচ্চিত্রে ড. মতিন রহমান, আবৃত্তিতে কাজী মদিনা, যাত্রাশিল্পে এম. এ. মজিদ এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।

২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন যন্ত্রসঙ্গীতে ফোয়াদ নাসের, নৃত্যকলায় সাজু আহম্মেদ, কণ্ঠসংগীতে এলেন মল্লিক, চারুকলায় অধ্যাপক অলক রায়, নাট্যকলায় খায়রুল আলম সবুজ, লোকসংস্কৃতিতে সুনীল কর্মকার, ফটোগ্রাফিতে রফিকুল ইসলাম, আবৃত্তিতে মীর বরকতে রহমান, যাত্রাশিল্পে অরুণা বিশ্বাস এবং সৃজনশীল সাংস্কৃতিক গবেষক হিসাবে ড. সফিউদ্দিন আহমদ।

উল্লেখ্য, খুব শীঘ্রই রাষ্ট্রপতির অনুমতি ও তারিখ নির্ধারণ সাপেক্ষে ‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। সম্মাননা হিসাবে পদকপ্রাপ্ত গুণিজন প্রত্যেকে পাবেন একটি করে স্বর্ণপদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

৮ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

৯ ঘণ্টা আগে

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

১০ ঘণ্টা আগে

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

১২ ঘণ্টা আগে