বিভূতিকে কেউ শনাক্ত করতে পারেননি

অরুণ কুমার
ফাইল ছবি

বিভূতিভূষণ এলেন পূর্ববাংলায় গোরক্ষক্ষণী সমিতির প্রচারকাজে নিযুক্ত হয়ে। চাকরি দিয়ে তাঁকে এখানে পাঠিয়েছিলেন কেশোরাম পোদ্দার নামে এক মাড়োয়াড়ি ব্যবসায়ী। পূর্ববঙ্গ ভ্রমণের শৈল্পিক আখ্যান উঠে এসেছে তাঁর অভিযাত্রিক নামের স্মৃতিকথার বইয়ে। গোরক্ষণী সমিতির প্রচার কাজ নিয়ে দুটি কথাও সেখানে ঠাই পায়নি। পূর্ববাংলার প্রকৃতি, মানুষ, তাঁদের ভালোবাসা, বিচিত্র জীবনের কাহিনিই লিখে গেছেন এই বইয়ে।

কুষ্টিয়া-ফরিদপুর হয়ে মাদারিপুরে এসেছিলেন পথের পঁচালির লেখক। সেখানে উঠেছিলেন সরকারি ডাকবাংলোতে।

ততোদিনে হাতে টাকা-কড়ি যা ছিল শেষ। অবশ্য কেশোরাম পোদ্দার তাঁর জন্য টাকাও পাঠান ডাক বিভাগের মানি অর্ডারে। এখনকার মতো সেকালে বিকাশ-টিকাশের ব্যবস্থা ছিল না। টাকা পাঠানোর জন্য ডাক বিভাগই ভরসা। কিন্তু ডাক পিয়ন কিছুতেই বিভূতিকে টাকা দেবেন না। তিনিই যে বিভূতিভূষণ, কেউ একজন তাঁকে শনাক্ত করতে হবে। অর্থাৎ মাদারিপুরের কেউ একজন সাক্ষী দেবেন তিনিই বিভূতিভূষণ। কিন্তু এই অচেনা দূরদেশে কে তাঁকে শনাক্ত করবে?

বিভূতি পড়লেন মহাবিপদে, তাঁকে আরও অনেক জায়গায় যেতে হবে, পকেটে ফুটো পয়সাটিও নেই। সেই অবস্থায় তাঁকে উদ্ধার করলেন এক মুসলমান ভদ্রলোক। তিনি বিভূতিভূষণের পাশের কামরাতেই উঠেছিলেন। তাঁর দুদর্শা জানতে পেরে স্বদ্যোগী হয়ে বিভূতিভূষণকে বেশ কিছু টাকা ধার দেন। চাইলে তিনি ডাক পিওনের কাছে বিভূতিভূষণকে ‘চেনেন’ বলে সাক্ষ্য দিতে পারতেন। কিন্তু অপরিচিতকে ‘চিনি’ বলা তাঁর কাছে অনৈতিক কাজ। সেটা তিনি করতে পারবেন না, বরং গাঁটের পয়সা অপরিচিতকে ধার দিতে তাঁর কুণ্ঠা নেই।

বিভূতিভূষণ কলকাতায় ফিরে গিয়ে ভদ্রলোকের উপকারের কথা বলেছিলেন কেশোরাম পোদ্দারকে। পোদ্দার মশাই ভদ্রলোককে একটা চিঠি লিখে ধন্যবাদ দেন এবং মানি অর্ডার করে শোধ করে দেন ভদ্রলোকের টাকাটাও।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৩ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৫ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৭ ঘণ্টা আগে