অরুণ কুমার

জলধর সেন। সাহিত্যিক হিসেবে নিজেকে যতটুকু উচ্চতায় নিয়ে যেতে পেরেছিলেন, সম্পাদক হিসেবে তাঁর উচ্চতা ছিল পর্বতসম। কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই লেখক-সম্পাদকের হাত দিয়ে বের হতো সেকালের বিখ্যাত সাহিত্য পত্রিকা ‘ভারতবর্ষ’।
জলধর সেন অদ্ভুতসব কাণ্ড আর ছেলেমানুষী করার জন্য সাহিত্যজগতে বিখ্যাত ছিলেন। শুধু তিনি নন, তাঁর কানও মাঝে মাঝে অদ্ভুৎ আচরণ করত। কখনো সেই কান ভালো শুনত, কখনো বধির হয়ে যেত–স্থান কাল পাত্রভেদে।
তাঁর সম্পর্কে এক মজার গল্পের খোঁজ পাওয়া যায় ‘দেশ’ পত্রিকার সাবেক সম্পাদক ও বিখ্যাত লেখক সাগরময় ঘোষের ‘সম্পাদকের বৈঠকে’ বইয়ে। সাগরময় বইয়ে মজার গল্পটা বলেছেন, কিন্তু গল্পের পাত্রের নাম উল্লেখ করেননি, সেটা সঙ্গত কারণেই।
একদিন এক তরুণ গল্পকার ভারতবর্ষের অফিসে গিয়ে জলধর সেনের হাতে গল্প দিয়ে আসেন। এরপর মাস তিনেক পার হয়ে যায়, গল্পকার তীর্থের কাকের মতো অপেক্ষা করেন, তাঁর গল্প আর ছাপা হয় না। চতুর্থ মাসে লেখক আবার হাজির হন ভারতবর্ষের অফিসে। সটান গিয়ে ধরেন জলধর সেনকে– ‘চার মাস আগে একটা গল্প দিয়েছিলাম, সেটা কি আপনার মনোনীত হয় নি।’
জলধর সেন টেবিলের উপর ঝুঁকে পড়ে ডান কানের পিঠে হাত রেখে বলেন, ‘কি বললেন! শরীর? সঙ্গমে এসে পড়েছি। এখন মহাসমুদ্রে বিলীন হলেই হয়।’
লেখক ভাবলেন জলধর সেন হয়তো ঠিকমতো শুনতে পাননি, অর্থাৎ ভুল শুনেছেন। তাই গলাটা আরেকটু উচ্চগ্রামে তুলে বললেন, প্রশ্নটা আবার করলেন, ‘লেখা? লেখা-টেখা সব এখন বন্ধ। বয়স হয়েছে, চোখের দৃষ্টিও ক্ষীণ। নতুন লেখায় আর হাত দিতে পারছি না।’
নবীন লেখক হতাশ। বুঝলেন এই বদ্ধ কালার সঙ্গে তর্ক করা বৃথা। সুতরাং হতাশ হয়ে ফিরে এলেন। কিন্তু ‘আসল কানে’ না শুনলেও মনের কানে শুনেছিলেন জলধর সেন। পরের মাসে লেখক দেখলেন সেই গল্প ছাপা হয়েছে ‘ভারতবর্ষ’ পত্রিকায়!

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১১ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৫ ঘণ্টা আগে