খাবার নিয়ে লঙ্কাকাণ্ড

অরুণ কুমার
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ৩০
অরুণ কুমার

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন অরণ্যপ্রিয়। প্রায়ই বেরিয়ে পড়তেন বনে জঙ্গলে, বন্ধুদের সঙ্গে নিয়ে। অরণ্য আর অ্যডভেঞ্চার প্রিয় ছিলেন বলেই তাঁর হাত দিয়ে চাঁদের পাহাড়, আরণ্যকের মতো মাস্টার পিস বেরিয়েছিল। সেই বিভূতিভূষণ, খাবার নিয়ে অদ্ভুৎ সব কাণ্ড করেছেন। একবার এক অভিযানেই ঘটালেন এক কাণ্ড।

বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন ওড়িশার সম্বলপুরের জঙ্গলে। সঙ্গে বেশ কয়েকজন বন্ধু। এদের মধ্যে ছিলেন বিখ্যাত সাহিত্য সম্পাদক পরিমল গোস্বামী। একে তো অচেনা এলাকা, তার ওপর ভারতবর্ষে তখনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি তেমন। তাই সঙ্গে খাবার নেওয়াই বুদ্ধিমানের কাজ। সবাই যুক্তি করলেন, শুকনো খাবার আর পানি কিনে নেবেন। কিন্তু বাধ সাধলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার এক কথা, অ্যাডভেঞ্চার মানে অ্যাডভেঞ্চার। খাদ্য-পানীয় সঙ্গে নিলে অ্যাডভেঞ্চার ঠিক জমে না। আর একটুআধটু যদি সংকটেই না পড়া গেল, তাহলে আর কিসের অ্যাডভেঞ্চার। সুতরাং, বেরিয়ে পড়ো, পথে যেখানে যা মিলবে, তা দিয়েই উদরপূর্তি করা যাবে। তিনি নিজে কোনো খাবার কিনলেন না, এমনকী বন্ধুদেরও খাবার কিনতে দিলেন না।

জঙ্গলে ঢোকার পর পুরো একটা দিন পাওয়া গেল। তখন সবাই হাড়ে হাড়ে টের পেলেন বিভূতির কথা শুনে ভুল করেছেন। তবে বন্ধুরা অত বোকা ছিলেন না। তাঁরা বিভূতিভূষণের চোখ ফাঁকি দিয়ে কিছু রুটি আর মাখন কিনেছিলেন। তারা সেগুলো থেকে কিছু খেলেন। বিভূতিকে সাধলেন খাওয়ার জন্য। কিন্তু তাঁর এক কথা, উপোস করবেন।

বন্ধুরা খাবারের কিছু অংশ খেয়ে বাকিটা রেখে দিলেন পরের দিনের জন্য। বিভূতি যখন খাবেনই না, পরের দিন খাওয়া যাবে। কিন্তু পরদিন সকালে উঠে কেউ ব্যাগে খাবার পেলেন না। রাতে তাঁদের অগোচরে বিভূতি সব খাবার সাবাড় করে ফেলেছেন!

সূত্র: বনপথের পাঁচালী/পরিমল গোস্বামী

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৬ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৭ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

২০ ঘণ্টা আগে