অনুবাদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন (BTF) ও পাঞ্জেরী পাবলিকেশনসের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অনুবাদক সম্মেলন ও অনুবাদ সাহিত্য পুরস্কার’ প্রদান অনুষ্ঠান। আগামী ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই সম্মেলন হবে।

অনুবাদবিষয়ক সেমিনার ও আলোচনা সভায় অংশ নেবেন দেশ-বিদেশের খ্যাতিমান অনুবাদকরা। ‘পাঞ্জেরী-বিটিএফ অনুবাদ সাহিত্য পুরস্কার-২০২৩’ ঘোষণা করা হয়েছে তিনটি শাখায়।

পাঞ্জেরী-বিটিএফ অনুবাদ সাহিত্য পুরস্কার-২০২৩ পেতে যাচ্ছেন চারজন অনুবাদক। আজীবন সম্মাননা বিভাগে পুরস্কৃত হচ্ছেন অধ্যাপক আবদুস সেলিম। ‘বর্ষসেরা অনূদিত বই: বাংলা থেকে অন্যান্য ভাষা’ বিভাগে মনোনিত হয়েছে ‘The Aftermath’ (মূল: সৈয়দ শামসুল হক, অনুবাদ: মার্জিয়া রহমান, প্রকাশক: বেঙ্গল লাইটস বুকস)।

এছাড়া ‘বর্ষসেরা অনূদিত বই: অন্যান্য ভাষা থেকে বাংলা’ বিভাগে মনোনিত হয়েছে যৌথভাবে দুটি বই: ‘অঙ্কের জগৎ ও অধ্যাপকের প্রেম’ (মূল: ইয়োকো ওগাওয়া, অনুবাদক: অভিজিৎ মুখার্জি, প্রকাশক: যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা) এবং ‘তলকুঠুরির কড়চা’ (মূল: ফিওদর দস্তইয়েফ্স্কি, অনুবাদ: মশিউল আলম, প্রকাশক: মাওলা ব্রাদার্স)।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উত্তরাঞ্চলের ৭ জেলায় বন্যার শঙ্কা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল

১৯ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।

২০ ঘণ্টা আগে

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

২০ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১ দিন আগে