বৈশাখী মেলা-উৎসবকে সামনে রেখে বেড়েছে মৃৎ শিল্পীদের ব্যস্ততা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৪: ০৫
ছবি : রাজনীডি ডট কম

শ্রীনগরে আসন্ন বৈশাখীর মেলা ও উৎসবকে সামনে রেখে মৃৎ শিল্পীরা মাটি সামগ্রী তৈরি কাজে ব্যস্ত সময় পাড় করছেন। স্থানীয় পাল বাড়িতে এখন চলছে হাতি, ঘোড়া, গরু, খরগোস, টিয়া, কবুতর, পুতুল, হাড়ি-পাতিলসহ সাংসারিক কাজে ব্যবহারযোগ্য বিভিন্ন ধরেণের মাটির উপকরণ। তবে বৈশাখী মেলায় মাটির ব্যাংকসহ শিশুদের খেলানা সামগ্রীর কদর বেশি থাকায় এগুলো বেশী তৈরি করছেন তারা।

কুমার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা মিলে মাটির এসব জিনিসপত্র তৈরি করে দিন পাড় করছেন।

সরেজমিন দেখা যায়, উপজেলার তন্তর ইউনিয়নের পাল বাড়িতে বৈশাখের মেলা ঘিরে হরেক রকমের মাটির খেলনা ও তৈজসপত্র তৈরি করা হচ্ছে। হাতে তৈরী এসব কাঁচা মাটির জিনিসপত্র রোদে শুকানো হচ্ছে। পরে আগুনে পুড়িয়ে রং করা হচ্ছে। তন্তর পাল বাড়িতে ৪টি পরিবারের বসবাস।

এখানকার নারী-পুরুষ সবাই মাটির জিনিসপত্র তৈরির অভিজ্ঞতা রয়েছে। মৃৎ শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় মাটির এককেটি বস্তু তার চিরচেনা রূপ পাচ্ছে। রং-তুলির আচরে এসব সামগ্রী যেন প্রাণবন্ত হয়ে উঠছে।

সমীর পাল বলেন, মাটির খেলানাসহ হাড়ি-পাতিল তৈরি করেন। আসছে বৈশাখী মেলাকে সামনে রেখে এগুলো তৈরি করা হচ্ছে। ৫ কন্যা সন্তানের জনক সমীর পাল বলেন, এ পেশায় টিকে থাকা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্য কোনো আয় রুজীর পথ নেই তার। বিভিন্ন মেলা-উৎসব-অনুষ্ঠানে বিক্রির জন্য মাটির খেলনা তৈরি করেন। এর পাশাপাশি এসব মাটির জিনিসপত্র পাইকারীভাবে বিক্রি করেন।

পাইকাররা বাড়িতে এসে এগুলো সংগ্রহ করে নিয়ে মেলায় বিক্রি করেন। সমু পাল ও শোভা রানী দম্পতি জানান, আগের মত মাটির হাড়ি পাতিলের কদর নেই। এখন বিভিন্ন মেলায় বিক্রির জন্য মাটির খেলনা সামগ্রী তৈরি করে থাকেন তারা। ৪ কন্যা সন্তান ছাড়া কোনো পুত্র সন্তান নেই তাদের। জীবন সংগ্রামে টিকে থাকার প্রতিযোগিতায় পূর্ব-পুরুষদের পেশাটি এখনও ধরে রাখার চেষ্টা করছেন জানান তারা।

ষোলঘরের শ্রী যতন পাল জানান, প্লাষ্টিক ও মেলামাইনের যুগে মাটির জিনিসপত্র বিলিন হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী মৃৎ শিল্পটি ধরে রাখার চেষ্টা করছি।

এদিকে সরকারের সুদৃষ্টি না থাকলে মৃৎ শিল্পটি একেবারেই হারিয়ে যাবে। হাঁসাড়ার অরুন পাল, মদন পাল, লক্ষণ পাল, সুরন্ড পাল জানান, পূর্ব পুরুষদের সবাই এই পেশায় কাজ করে গেছেন। তারাও নানা প্রতিকূলতার মাঝেও তাদের ৪৩০ বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্পটি ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হাঁসাড়া, ষোলঘর, বাঘড়া, শ্রীনগর সদর এলাকার হরপাড়া, শ্রীনগর বাজার সংলগ্ন পালবাড়িসহ বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক কুমার পরিবার এখনও মৃৎশিল্পটি ধরে রেখেছেন। পরিবারের সদস্যদের কেউ কেউ পূজার প্রতীমা ও মিষ্টির হাড়ি, দইয়ের খোড়াসহ সাংসারিক কাজকর্মে ব্যবহারযোগ্য নানান ধরণের মাটির তৈরি তৈজসপত্র বেচাকেনার মধ্যে জীবিকা নির্বাহ করছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘লংমার্চ’ নিয়ে সায়েন্স ল্যাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী তারা আজ বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন।

১ ঘণ্টা আগে

উত্তরার পর এবার সায়েন্স ল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের পর এবার সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

১ ঘণ্টা আগে

উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, ‘লংমার্চে’র প্রস্তুতি

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের ভুল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

২ ঘণ্টা আগে

ঢাকার সমস্যার স্থায়ী সমাধানে ‘নগর সরকার’ গঠন প্রয়োজন: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘ঢাকা শহরের সমস্যার মূল কারণগুলোর একটি হলো নগর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। ঢাকার পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলোর স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সিটি করপোরেশনগুলোকে একটি পূর্ণাঙ্গ ‘গভর্নমেন্ট’ বা নগর সরকারে রূপান্তর করা প্রয়োজন।’

২ ঘণ্টা আগে