খাওয়ার লোভে ভাইয়ের বিয়ে

অরুণ কুমার
অরুণ কুমার

পথের পাঁচালির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভোজনরসিক ছিলেন। বাড়িতে ভাতের অভাব তাঁর ছিল না। কিন্তু রোজ রোজ কি একই স্বাদের খাবার মুখে রোচে! তাই একঘেয়েমি থেকে বাঁচতে করলেন এক ফন্দি। বিভূতিভূষণের এক ছোট ভাই ছিল। আপন ভাই। সেই ভাই লেখাপড়া শিখেছেন, বিয়ের বাজারে তার বেশ কদর। এমন শিক্ষিত সভ্য ছেলে তো গণ্ডায় গণ্ডায় মেলে না! এ ব্যাপারটাকেই অস্ত্র বানালেন বিভূতিভূষণ। বন্ধু মহলে প্রচার করে দিলেন, বিয়ে দেবেন ভাইয়ের, তাই মেয়ে দেখাদেখির পালা শুরু করেছেন।

এ কথা চাউর হওয়ার পর বাংলার বিভিন্ন অঞ্চল থেকে মেয়ের খোঁজ আসতে শুরু করল। বিভূতিভূষণও বেড়িয়ে পড়লেন পথে। একেক দিন একেক গ্রামে গিয়ে মেয়ে দেখে আসেন।

সেকালের কনের অভিভাবকেরা বসবসময় শঙ্কায় থাকতেন, তাঁদের মেয়ে গুণবতী কিনা, তা নিয়ে। গুণ একটু কম থাকলে কৃত্রিম উপায়ে গুণবতী সাজানোর চেষ্টা করতেন। বিশেষ করে ঘরকন্নার ব্যাপারে। সে কালে কোনো মেয়ে রান্না করতে জানবে না —এমন কথা কেউ ভাবতেও পারত না। তবে শুধু রান্না হলে তো চলবে না, স্বাদের তো হতে হবে। খুব কম বয়সী মেয়েদের তখন বিয়ে হত। তারা কী আর অত রান্না-বান্না পারে? কিন্তু বরের আত্মীয়-স্বজনকে সে কথা বললে তো চলে না। তখন কনের মা কিংবা ভাইয়ের বউ —নিজেরা রান্না করে কনের নামে চালিয়ে দিত। বিভূতিভূষণ সে কথা জানতেন, আর জানতেন বলেই মেয়ে দেখার ছুঁতো করে গ্রামে গ্রামে সুস্বাদু রান্না খেয়ে বেড়াতেন।

এর ফলও পেল বাংলা সাহিত্য, সে বছর বিভিন্ন পুঁজাবর্ষিকীতে বাংলার মা-বউয়ের নিয়ে মর্মস্পর্শী সব গল্প লিখলেন বিভূতিভূষ বন্দ্যোপাধ্যায়।

সূত্র: সম্পাদকের বৈঠকে/সাগরময় ঘোষ

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৭ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৮ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

২১ ঘণ্টা আগে