প্রতিবেদক, রাজনীতি ডটকম
শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ।শুক্রবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বৃষ্টিতে ভিজে বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে তারা এ সমাবেশ করেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে অন্য দেশের প্রেসক্রিপশনে এই দেশ চলছে। এ মুহূর্তে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। তারা বলেন, ‘দেশের পরিস্থিতি দেখে আমরা হতবাক। কোনোভাবেই এটিকে স্বাধীন রাষ্ট্র মনে হচ্ছে না। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। পুলিশ যাকে-তাকে ধরে নিয়ে যাচ্ছে। ’
তারা আরও বলেন, বাংলার নিরীহ সন্তানদের গুলি করে হত্যা করা হয়েছে, কারাবন্দি করা হয়েছে, ঘরে ঢুকে নিরীহ মানুষ গ্রেপ্তার চলছে। এ মুহূর্তে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই, অন্য দেশের প্রেসক্রিপশনে এ সরকার এই দেশ চালায়। সংস্কার ছাড়া কোনো সরকার দেশকে ভালোভাবে চালাতে পারবে না।
সমাবেশে প্রখ্যাত গীতিকার শহীদুল্লাহ ফরায়জি, তরুণ কবি ও লেখক সাদাত হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
৭ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’
৮ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীও এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শিগগিরই সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
৯ ঘণ্টা আগে