জঙ্গি তৎপরতার আলামত নেই, তবু ‘সর্বোচ্চ সতর্ক’ পুলিশ

ডেস্ক, রাজনীতি ডটকম
মঙ্গলবার হোসাইনি দালান ইমামবাড়ায় মিডিয়া ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার। ছবি: সংগৃহীত

জঙ্গি তৎপরতার কোনো সুনির্দিষ্ট আলামত এখন পর্যন্ত মেলেনি। তবে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সব প্রস্তুতি রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসাইনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ৫ আগস্টের পর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া আসামি ও কয়েদিদের মধ্যে কেউ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কি না, কিংবা চলতি বছরে এ ধরনের কোনো তৎপরতার ইঙ্গিত পাওয়া গেছে কি না—এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো তথ্য নেই। তবে যেকোনো নাশকতামূলক পরিকল্পনা ভেস্তে দিতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল বা সমাবেশের চেষ্টা হতে পারে—এমন গোয়েন্দা তথ্য ছিল পুলিশের কাছে। সে কারণেই গত তিন দিন ধরে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা ও প্রবেশপথগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

তার ভাষ্য, নগরজুড়ে চেকপোস্ট, মোবাইল টহল ও পদচারণা টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে নজরদারিও জোরদার করা হয়েছে। সম্ভাব্য সমাবেশ ঠেকাতে মেস, আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে এবং এ সময় কয়েকজন নেতা-কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে।

ডিএমপি কমিশনারের দাবি, নিষিদ্ধ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য মিছিল-সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। তবে পুলিশের সক্রিয় তৎপরতায় সেই পরিকল্পনা সফল হয়নি।

সম্প্রতি ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনায় মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এসব ঘটনার ভিত্তিতে পুলিশের ধারণা, সুযোগ পেলে সংশ্লিষ্টরা নাশকতার চেষ্টা করতে পারে। তবে এখন পর্যন্ত তারা বড় ধরনের কোনো ঘটনা ঘটাতে পারেনি।

রাজধানীর বাইরে থেকে সংগঠনের নেতা-কর্মীরা ঢাকায় প্রবেশের চেষ্টা করছে কি না—এমন প্রশ্নের জবাবে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিছু ব্যক্তি ঢাকায় আসার চেষ্টা করেছে। এ কারণে রাজধানীর প্রবেশমুখ, রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ঢাকার বাইরে থেকে এসে কেউ যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশের নিরাপত্তা ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

রাজনীতি/আরআইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে, বন্যা আতঙ্ক

নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় তিস্তা অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষের জানমাল রক্ষায় সার্বক্ষণিক নজরদারি রাখছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

২ ঘণ্টা আগে

নকলের কবর দিয়েছি, এখন ঠেকাতে হবে ডিজিটাল নকল: শিক্ষামন্ত্রী

নকল প্রসঙ্গে তিনি বলেন, ‘নকল শব্দটির কবর আমরা অনেক আগেই দিয়ে এসেছি। এটি নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু এখন নকল হচ্ছে ডিজিটালি, সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে।’

৩ ঘণ্টা আগে

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন

বিজিবি জানিয়েছে, ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সদস্য মোতায়েন করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ জনসহ এক দিনে গ্রেপ্তার ১১৮: ডিএমপি

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রমনা ও খিলক্ষেত থানা পুলিশ ২ জন করে, ধানমন্ডিতে ১০ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, এবং বংশাল, কদমতলী, মিরপুর ও তুরাগ থানা পুলিশ ১ জন করে গ্রেপ্তার করে।

৪ ঘণ্টা আগে