প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১১৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শনিবার (৬ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জনে।
পরিসংখ্যানে দেখা গেছে, হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২১৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর রাজশাহী বিভাগে ৮৫ জন এবং সিলেট বিভাগে ৬৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৯১৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৮৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৫৫ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। অন্যদিকে সবচেয়ে কম ১০ জন ভর্তি হয়েছেন রংপুর বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তর হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।
রাজনীতি/আরআইআর

টানা ১০ থেকে ১৫ দিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানী ঢাকাসহ দেশ জুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জনজীবনে স্বস্তি নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ২৮টি কেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে নরসিংদীতে।
৭ ঘণ্টা আগে
এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়া রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলন, ‘ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ। যার নাম হেমোরোজিক। ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে হতে পারে রক্তক্ষরণও। সুতরাং আগে থেকেই সচেতন হতে হবে।’
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় সম্মান ও নাগরিকত্বের মর্যাদা নিয়ে রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে যেতে পারে, সেই স্থায়ী সমাধানের চেষ্টা করছে তুরস্ক।
৮ ঘণ্টা আগে
হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশু মারা গেছে। আর এ সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু। শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে মারা গেছে ৪ শিশু, আর বাকি শিশুটি সিলেট বিভাগের।
১ দিন আগে