প্রতিবেদক, রাজনীতি ডটকম

উত্তরের দুই জেলা দিনাজপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ রোববার সকালে। এই দুই এলাকার আজকের তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আবহাওয়া অধিদপ্তর পঞ্চগড়ের তেঁতুলিয়া ও দিনাজপুরের এই তাপমাত্রা রেকর্ড করেছে।
আজ দেশের দুই বিভাগসহ ২৮টি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে বলে সকাল সাড়ে আটটায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রাজধানীতেও গতকালের চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ তাপমাত্রা কম হলেও আগামীকাল থেকে তা বাড়তে পারে।
রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১২ জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে।
এদিকে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।
৩ ঘণ্টা আগে
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।
৪ ঘণ্টা আগে
শ্রম আইনের মামলায় আজ বুধবার সকালে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ দিন দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন।
৫ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল এখন না থাকলেও নকলের ধরন পরিবর্তন হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে কোনভাবেই এর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।’
৬ ঘণ্টা আগে