প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঘূর্ণিঝড় রিমালের তান্ডব শুরু হওয়ার আগে সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছিল। এরপর ২৬ মে রাতে রিমাল আঘাত হানার দিনেও আকাশে মেঘ থাকলেও ছিল ভ্যাপসা গরমের অস্বস্তি। ২৬ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে গরমের অনুভূতি তেমনটা না থকলেও আজ বুধবার থেকে আবার ভ্যাপসা গরমের অনুভূতি তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গরমের এই অনুভূতি থাকবে কিছুদিন। অন্তত বর্ষা মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত বজায় থাকবে এই পরিস্থিতি। আবহাওয়াবিদেরা বলছেন, দুদিন টানা বৃষ্টির কারণে বাতাসে ও মাটিতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। আর এতে করে শরীরের ঘাম শুকাচ্ছে না, অস্বস্তি লাগছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘এখন এই সময়ে এমন ভ্যাপসা গরম থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে, এতে অস্বস্তিও বাড়ছে। আকাশে মেঘ থাকলে গরমের অনুভূতি হচ্ছে।’ তিনি বলেন, ‘এই সময়টাতে এমন ভ্যাপসা গরম থাকে। এরপর এবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে।’
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৮মে) ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজ বুধবার ঢাকায় দুপুর ১২টা পর্যন্ত তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। ঢাকার তাপমাত্রা দিনে এর চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।
১৩ ঘণ্টা আগে
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।
১৪ ঘণ্টা আগে
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রেসক্লাবের অধীনে একটি “সাংস্কৃতিক একাডেমি” বা “শিশু বিকাশ কেন্দ্র” গঠন করা উচিত। যেখানে শিশুরা পড়াশোনার পাশাপাশি গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা এবং গল্প বলার মতো সৃজনশীল কাজগুলো শিখতে পারবে।’
১৬ ঘণ্টা আগে
পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।
১ দিন আগে