রংপুর প্রতিনিধি

রংপুর বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ ও কনকনে ঠাণ্ডা বাতাস। এই বিভাগের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। ফলে তীব্র শীতে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষজন।
এদিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় সোমবার থেকে বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালকের কার্যালয়।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম জানান, রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী আজ সোমবার সকাল থেকে তিনদিন বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শীত ও ঠাণ্ডার তাপমাত্রা কমে গেলে আবারো যথারীতি পাঠদান চালু করা হবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, ভোর ৬টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র মোতাবেক ও রংপুর বিভাগের ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি তিনদিনের জন্য সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম ও পাঠদান কর্মসূচি বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে তিনদিনের জন্য প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম ও পাঠদান বন্ধের ঘোষণা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান দেরিতে জানতে পারায় শিক্ষাকার্যক্রম চালু ছিল। পরে বিষয়টি জানার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাৎক্ষণিক ছুটি দেওয়া হয়।
এ বিষয়ে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ‘সকালেই বিভাগীয় উপপরিচালক স্যারের ম্যাসেজ পেয়ে সঙ্গে সঙ্গে হোয়াটসআ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এই ম্যাসেজ দেরিতে দেখেছেন, যার কারণে এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সবাইকে এ বিষয়ে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল। আমরা বিষয়গুলো দেখছি গুরুত্বসহকারে।’
এর আগে গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।
রংপুর জেলায় সকাল ৬টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানান আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান। তিনি বলেন, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাটের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই বিভাগে আগামী দু’একদিন পর্যন্ত তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।
৩ ঘণ্টা আগে
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।
৪ ঘণ্টা আগে
শ্রম আইনের মামলায় আজ বুধবার সকালে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ দিন দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন।
৫ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল এখন না থাকলেও নকলের ধরন পরিবর্তন হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে কোনভাবেই এর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।’
৬ ঘণ্টা আগে