প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশব্যাপী ব্যাপক বৃষ্টিপাত হওয়ার পর তাপমাত্রার পারদের তুলনায় বেশি উত্তাপ অনুভূত হচ্ছে। এতে অস্বস্তিকর গরমে জনজীবনে হাঁসফাঁস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়ছেন নানা বয়সী মানুষেরা। অস্বস্তিকর এই গরমের কয়েকটি কারণ চিহ্নিত করেছেন আবহাওয়াবিদরা।
তারা বলছেন, বাতাসে পানি যখন জলীয় বাষ্প হয়ে বাসা বাঁধে তখন গরমের অস্বস্তি বাড়ে। বর্তমানে ঘূর্ণিঝড় রিমালের কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে গেছে। আবার ব্যাপক বৃষ্টিপাত হয়ে মাটি আর্দ্র হয়েছে, সেখান থেকেও বাতাসে আর্দ্রতা যোগ হয়েছে। এদিকে, মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হওয়ায় সূর্য কিরণ সরাসরি পড়ছে। এছাড়া, জলীয় বাষ্প সূর্যের তাপ ধরে রাখায় গরমে অস্বস্তির পরিমাণ দ্বিগুণ হয়ে গায়ে লাগছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকার আবহাওয়া মঙ্গলবারের তুলনায় আজ বুধবার কিছুটা স্বস্তিদায়ক হলেও বিকেল নাগাদ গরম বাড়তে পারে। পূর্বাভাস অনুসারে, সারা দেশেই দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। মঙ্গলবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশ থাকায় রোদের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে গরমের অস্বস্তিকর অনুভূতি।
আজ বুধবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাতাসে আর্দ্রতা বেড়ে গেছে। আবার ঝড়ের পরে ব্যাপক বৃষ্টিপাত হয়ে মাটি আর্দ্র হয়েছে, সেখান থেকেও বাতাসে আর্দ্রতা যোগ হচ্ছে। মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, ফলে সূর্য কিরণ সরাসরি পড়ছে। আবার বাতাসের গতিও কমে গেছে। এসব কারণে তাপমাত্রা কম থাকলেও গরমের অস্বস্তিকর অনুভূতি বেড়ে গেছে। তবে বাতাসের গতি বাড়লে গরম কম অনুভূত হবে।
তিনি আরও বলেন, আজ বুধবারও সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করতে পারে। তবে অনুভূত হবে ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মতো।
আগামী ৩ জুন পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানান এই আবহাওয়াবিদ।
মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী প্রভাব কেটে গেছে। সিলেট অতিক্রম করার পরে নিম্নচাপটি আরও দুর্বল হয়ে আসাম এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে।
উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
তবে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
১৪ ঘণ্টা আগে
সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।
১৫ ঘণ্টা আগে
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।
১৫ ঘণ্টা আগে
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রেসক্লাবের অধীনে একটি “সাংস্কৃতিক একাডেমি” বা “শিশু বিকাশ কেন্দ্র” গঠন করা উচিত। যেখানে শিশুরা পড়াশোনার পাশাপাশি গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা এবং গল্প বলার মতো সৃজনশীল কাজগুলো শিখতে পারবে।’
১৭ ঘণ্টা আগে