প্রতিবেদক, রাজনীতি ডটকম

সামনে সপ্তাহে আবারো শুরু হতে যাচ্ছে দুঃসহ তাপপ্রবাহ। এখনকার বৃষ্টিপাতের প্রবণতা খুব শিগগিরই হ্রাস পাবে। অর্থাৎ চলতি মে মাসের বাকি দিনগুলো বাংলাদেশের জন্য ভয়াবহ হতে যাচ্ছে। অবশ্য জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশে সময়মতো পৌঁছে গেলে তখন হয়তো আবারো ঠাণ্ডার পরশ পাওয়া যাবে। অতীতে কোনো কোনো বছর মৌসুমি বায়ু বাংলাদেশে পৌঁছাতে জুন মাসের অর্ধেকের বেশি চলে যায়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিনে দেশে বৃষ্টির প্রবণতা কমবে; মধ্য মে থেকে গরম বাড়বে। মাসের শেষাংশের পুরোটাজুড়েই থাকতে পারে তাপপ্রবাহ।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, এখন বৃষ্টির প্রবণতা অনেকটা কমে গেছে। এটা আরও কমে যাবে। আগামীকাল রোববার থেকে দেশের তাপমাত্রা বাড়তে থাকবে। আর ১৫ তারিখের পর থেকে মাসজুড়েই তাপপ্রবাহ থাকতে পারে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ১৫ মে থেকে তাপমাত্রা বাড়বে। তখন রংপুর, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টি থাকবে; কিন্তু অন্যান্য জায়গা থেকে কমে যাবে। আজ শনিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরের পাঁচ দিন তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এ মাসে তাপমাত্রা এপ্রিলের মতো প্রকট হবে না। কারণ, এর মধ্যেই কোনো কোনো দিন বৃষ্টি হবে। তবে মে মাসের শেষের দিকে এবং জুনের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা বাড়বে আরও এক ধাপ। কারণ, জুনের ১৫ তারিখ থেকে বর্ষাকাল শুরু হয়। এর আগে প্রকৃতি ড্রাইআউট হয়। তখন তাপমাত্রা বাড়বে।

২০ বছর বয়সী এক তরুণীর করা মামলায় বুধবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত এ রায় দেন। এ রায়কে বিশ্লেষকরা ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। তারা বলছেন, একই ধরনের আরও হাজারও মামলার জন্য এ রায় নজির হয়ে থাকবে।
১ দিন আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাকে পেট্রল পাম্প এবং পেট্রল ডিপো পাহারা দেওয়া লাগে যাতে চুরি না হয়। তারপরও চুরি হচ্ছে, কারণ মানুষের চরিত্র খারাপ হয়ে গেছে।
১ দিন আগে
ঢাকা মহানগরীতে দায়ের করা একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
১ দিন আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন। উদ্ধার অভিযানে বিরতি দেওয়া হয়েছে। নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
১ দিন আগে