ছুটির দিনেও বায়ুদূষণে শীর্ষে রাজধানী ঢাকা

ডেস্ক, রাজনীতি ডটকম

সাপ্তাহিক ছুটির (শুক্রবার) দিনে বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৫২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

এদিক বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দুই শহর কলকাতা ও দিল্লি। ২৪৮ ও ২০৮ একিউআই স্কোর নিয়ে শহর দুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও নেপালের কাঠমান্ডু। শহর দুটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩৩৮ একিউআই স্কোর নিয়ে এই এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় এরপরেই রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৯২), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৮০), মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (২৭৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৭২), সাভারের হেমায়েতপুর (২৬৭), কল্যাণপুর (২৫৮), গুলশানের মাদানি সরণি এলাকা (২৪১), গুলশান ২ এর রব ভবন এলাকা (২৩৯), গুলশান লেক পার্ক এলাকা (২৩৫)। এসব এলাকায় বাতাসের মান খুবই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

১৪ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

১৫ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

১৫ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

১৬ ঘণ্টা আগে
Advertisement