পঞ্চগড় প্রতিনিধি

উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা সামান্য বেড়ে তীব্র শৈত্যপ্রবাহ মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল রোববার ৫ ডিগ্রিতে নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রা।
গত শুক্রবার ৫ দশমিক ৮ তাপমাত্রায় শুরু হয়েছিল তীব্র শৈত্যপ্রবাহ। এরপর থেকেই টানা চারদিন ধরে চলছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হচ্ছে সকাল ৯টা পর্যন্ত।
প্রতিদিন বিকেলের পর থেকে শুরু হয় ঘনকুয়াশার সাথে উত্তরের হিমশীতল বাতাস। পরদিন সকাল পর্যন্ত হাড় কাঁপানো শীত অনুভূত হয়। কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী আর নিম্ন আয়ের মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শুক্রবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ এর মধ্যেই ওঠানামা করছে। এখন তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সোমবার সকালে তাপমাত্রা সামান্য বেড়ে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামী দুই-তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে।

স্ত্রী আফরা ইভনাথ ইকরাকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরনী মীর এ আদেশ দেন।
৩ ঘণ্টা আগে
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।
৩ ঘণ্টা আগে
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।
৪ ঘণ্টা আগে
শ্রম আইনের মামলায় আজ বুধবার সকালে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ দিন দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন।
৫ ঘণ্টা আগে