ডেস্ক, রাজনীতি ডটকম

দেশে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থা সুষ্ঠুভাবে মনিটরিংয়ের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) একটি সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে।
ডিএই’র মহাপরিচালকের কার্যালয়ের এক অফিস আদেশে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং ও বাস্তবায়ন অনুবিভাগের ৪০২ নম্বর কক্ষে এ নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে।
অফিস আদেশে বলা হয়, সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন।
নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব পালনের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন পৃথক কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, প্রতিদিনের সারসংক্রান্ত প্রতিবেদন ই-মেইলে অথবা ‘DAE Control Room Daily information নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ উদ্যোগের ফলে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থার ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।—বাসস

বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা এবং বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া কোনো স্থাপনা নির্মাণ বা পৃথক প্রশাসনিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধি
১৬ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শুরু হয়নি বলে দাবি করেছেন দুদক সচিব সাইদুর রহমান খান। তিনি বলেছেন, দীর্ঘদিন কমিশন না থাকায় জমে থাকা বিষয়গুলো পর্যায়ক্রমে নিষ্
১৭ ঘণ্টা আগে
বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে। তবে দুর্ঘটনাজনিত সমস্যাটি এরই মধ্যে সমাধান করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে