প্রতিবেদক, রাজনীতি ডটকম

কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।
শনিবার (১২ সেপ্টেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোহাম্মদ আবু সাঈদ কার্যকরী সভাপতি, রামকৃষ্ণ নাথ ও মামুন হায়দার সহসভাপতি এবং জি এস এম তৌফিক আহসান অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ আব্দুল জলিল ও মো. হাফিজুর রহমান যুগ্ম সম্পাদক এবং মো. মনির হোসেন সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
এ ছাড়া রাসেল মাহমুদ সহসাংগঠনিক সম্পাদক, শাহনাজ জাহান অর্থ সম্পাদক, মোহাম্মদ রেজাউল আলম দপ্তর সম্পাদক, এস এম আসাদুজ্জামান কবি উপদপ্তর সম্পাদক, ফয়েজ উল্লাহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মো. ইউসুফ আলী সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় পরিষদের অন্যান্য পদে মো. মিজানুর রহমান সমাজকল্যাণ সম্পাদক, মু. সাফায়াত কামাল আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, পিয়ারুল হাসান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মৌমিতা সুলতানা মহিলা বিষয়ক সম্পাদক, মো. আব্দুল মজিদ ধর্ম বিষয়ক সম্পাদক, মো. সাইফুল ইসলাম অধ্যয়ন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং মো. মেহেদী হাসান সহকারী অধ্যয়ন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোহসিন আলম হীরা, মনিরুল ইসলাম, হাসান সিকদার ও এস এম আকমল হাকিম।
নবনির্বাচিত সভাপতি মো. ইকবাল হোসেন নির্বাচনে ভোট দেওয়া সব কর্মকর্তা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এ বিজয় কোনো একক ব্যক্তির নয়; এটি কর্মসংস্থান ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর ঐক্য, আস্থা ও ভালোবাসার বিজয়।
তিনি আরও বলেন, সবার পরামর্শ ও সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা, কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে কাজ করা হবে। বিদ্বেষ ভুলে কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ও কল্যাণে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার ঘটনার পর এবার সেখানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের একটি বিতর্কিত ছবি সাঁটানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
ডাকসুর সংগ্রহশালায় ঢুকে জিন্নাহর ছবির ফ্রেম দেয়াল থেকে নামিয়ে ছবিটি বের করে ছিঁড়ে ফেলেন আবু তৈয়ব হাবিলদার নামে এক শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থীও হয়েছিলেন তিনি।
৬ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে বাংলাদেশ সৎ, প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, বাংলাদেশের প্রত্যাশা সেটিই।
৮ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। একই সঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় দুই মামলায় মোট ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে