দূষিত শহরের তালিকায় বিশ্বে দ্বিতীয় ঢাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ঢাকার বাতাসের মান আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) 'খুব অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত হয়েছে। সকাল ৯টা ০১ মিনিটে ২৬৬ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

গত ৫ দিন সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি বাতাসের একিউআই স্কোর ছিল যথাক্রমে ২৬৩, ২৫৭, ২৮৬, ২৩২ ও ২৮৮।

ভারতের কলকাতা ও দিল্লি এবং পাকিস্তানের করাচি ও লাহোর যথাক্রমে ৩০৩, ২২২, ১৮৩ ও ১৮৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছে।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০ এর মধ্যে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো। সূত্র: ইউএনবি

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বৈঠকে তারেক রহমান-লি কিয়াং, সই হবে ১৫টি সমঝোতা স্মারক

বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৫টি সমঝোতা স্মারক সই হবে।

১ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭২ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ১৮ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

১ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা

অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুদেশের জাতীয় সংগীত বাজানো হয়।

২ ঘণ্টা আগে

ঢাকায় ৮০ হাজার মাদক মামলা, নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ

দেশে মাদক-সংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা ঝুলে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন এবং মাদকদ্রব

২ ঘণ্টা আগে