বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে তলব করেছে দুদক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। ফাইল ছবি

‘অনিয়ম ও দুর্নীতি’র অভিযোগ অনুসন্ধান করতে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমানের সই করা নোটিশে বলা হয়, মাহবুব মোর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

নোটিশে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপিসহ হাজির হতে বলা হয়েছে মাহবুব মোর্শেদকে।

চব্বিশের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ওই বছরের ১৮ আগস্ট মাহবুব মোর্শেদকে দুই বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। ওই সময় নিজের একটি গাড়ি আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত এ সংবাদমাধ্যমেই ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পরদিন ১৮ ফেব্রুয়ারি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন মাহবুব মোর্শেদ। এরপর আর তিনি বাসসে যাননি। এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, মব তৈরি করে তাকে অপসারণের জন্য চাপ তৈরি করা হয়েছে।

ওই সময় মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সে অভিযোগ তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চার সদস্যের কমিটি গঠন করে। তদন্ত কমিটি ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিলেও তাতে কী বলা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

পরে ১ এপ্রিল মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৪ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

৪ ঘণ্টা আগে

ঢাবিতে ছাত্রীদের হল-প্রবেশে বৈষম্য দূর করার দাবি শিক্ষক নেটওয়ার্কের

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ছাত্রীদের জন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যে ‘সান্ধ্য আইন’ চালু রয়েছে, তা অনেক ক্ষেত্রে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যাত্রা শেষে রাতে হলে ফিরলে গেটে অপেক্ষা করা, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে বের হওয়ার

৪ ঘণ্টা আগে

দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৮৬ লাখ

রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

৫ ঘণ্টা আগে