এই বাজেট ঋণ নির্ভর উচ্চবিলাসী : গণফোরাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট জনগণকে ঋণের মহাসাগরে ডোবাবে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাস্তবতা বিবর্জিত লোপাটের বাজেট তো লুটপাটের জন্য প্রস্তাবিত হয়েছে, জনগণের জন্য এই বাজেট ভয়ংকর ফাঁদ। বিদেশি ঋণ নির্ভর এই বাজেট জনগণ শুধু ভোগান্তিতে পড়বে পক্ষান্তরে ঋণখেলাপী ও পাচারকারীরা চুরির বিজয়োল্লাস করবে।

প্রস্তাবিত বাজেট নিয়ে নেতৃদ্বয় আরও বলেন, মহালুটপাটের জন্য মাথা ভারি তৈরি করেছে দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার। তথাকথিত এই বাজেটে জনগণের বিবেচনায় হয়নি, এখানে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে কিছুই নেই। বরঞ্চ আয়ের চেয়ে ব্যয় বেশি এই লুটেরা বাজেট বাস্তবায়ন করতে গিয়ে জনগণের ওপর নিপীড়ণের মাত্রা বাড়াবে সরকার।

তারা আরও বলেন, বিগত বছরগুলোতে যেভাবে জনগণ নিষ্পেষিত হয়েছে ধারাবাহিক ভাবে এই বাজেট নীলকরদের মতোই শুষে খাবে জনতার রক্ত। মানুষের ঋণের বোঝা বাড়ানো ঋণ নির্ভর উচ্চবিলাসী প্রস্তাবিত বাজেট গণফোরাম প্রত্যাখ্যান করেছে। বেকার যুব সমাজের কর্মসংস্থান, নিম্নবৃত্ত- নিম্ন মধ্যবৃত্ত ও মধ্যবৃত্ত মানুষের জন্য এই বাজেট মরার উপর খারার ঘা। অবৈধ সরকারের পদত্যাগ ব্যতীত জনবান্ধব বাজেট কখনোই সম্ভব নয়। তাই অবিলম্বে বর্তমান কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগের জোর দাবি জানাচ্ছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৩০ বাংলাদেশিকে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, নিহত ৪: প্রবাসী কল্যাণমন্ত্রী

চাকরির প্রত্যাশায় রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশিকে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ এবং তাদের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

১৫ ঘণ্টা আগে

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

১৬ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

১৬ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

১৬ ঘণ্টা আগে