বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫২ লাখ মানুষ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলমান বন্যায় দেশের ১১ জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন ১০ লাখ ৪৭ হাজার ২৯ পরিবার। আর এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫২ লাখ মানুষ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান।

রোববার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ত্রাণ সচিব কামরুল হাসান জানান, ১১টি জেলার ৭৩ উপজেলা ইউনিয়ন-পৌরসভা ৫৪৫ বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যা ১৮ জন, নিখোঁজ রয়েছেন দুইজন। পানিবন্দি ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য ৩ হাজার ৬৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে ৪ লাখ ১৫ হাজার ২৭৩ জন লোক এবং ২২ হাজার ২৯৮টি গবাদিপশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য ৭৪৮টি মেডিকেল টিম চালু রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় ভোটার দিবস উদযাপনের সব কর্মসূচি স্থগিত

দিবসটি উদযাপনে সারা দেশে ৫৭০টি কমিটি করেছিল ইসি। তবে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সর্ব কর্মসূচি স্থগিত রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে কমিশন।

৭ ঘণ্টা আগে

কারচুপির অভিযোগ, ৩ আসনের ব্যালট হাইকোর্টের হেফাজতে নিতে নির্দেশ

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৮ ঘণ্টা আগে

গণভোটের ফলাফলের সংশোধিত গেজেট, ভোট কমেছে ১১ লাখ

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংশোধনী অনুযায়ী, পূর্বঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’ মিলিয়ে ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।

৮ ঘণ্টা আগে

কবিতার জন্যই পুরস্কারবঞ্চিত কবি মোহন রায়হান

কিছু সময় পর কবি মোহন রায়হান নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান, তার পুরস্কারটি বাতিল করা হয়েছে। তার লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাকে প্রধানমন্ত্রীর কাছে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে লেখা হিসেবে হাজির করে তাকে পুরস্কারবঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

৯ ঘণ্টা আগে