সামরিক পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা-সততার মূল্যায়ন: প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিমানবাহিনী সদর দপ্তরে ‘নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। : সংগৃহীত

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন প্রভাব না ফেলে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলা ও সততাকেই অগ্রাধিকার দিতে হবে।

রোববার (২৩ আগস্ট) বিমানবাহিনী সদর দপ্তরে ‘নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

কর্মকর্তাদের মূল্যায়নের মানদণ্ড প্রসঙ্গে তারেক রহমান বলেন, পদোন্নতির সিদ্ধান্তে রাজনৈতিক ভাবাদর্শের বদলে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, সততা, বিশ্বস্ততা, আনুগত্য ও দায়িত্ব পালনের উপযুক্ততাকে গুরুত্ব দিতে হবে।

দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার ক্ষেত্রে নৌ ও বিমানবাহিনীর ভূমিকারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিকতা শেষে বিমানবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন তিনি। এর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন (ADSI), এয়ার কমান্ড অপারেশন সেন্টার (ACOC) এবং অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স (ARDC)।

পরিদর্শনের সময় বিমানবাহিনীর নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় তৈরি বিভিন্ন ধরনের উড্ডয়ন ব্যবস্থা দেখেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আধুনিক ড্রোন, কামিকাজে ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও ভিটিওএল (VTOL) প্রযুক্তিও ছিল।

দেশীয় প্রযুক্তি ও সামরিক সক্ষমতার বিকাশের প্রশংসা করে তারেক রহমান আশা প্রকাশ করেন, প্রযুক্তিগত উদ্ভাবন ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশের আত্মনির্ভরতা আরও বাড়বে।

অনুষ্ঠানের শুরুতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং বিভিন্ন সময়ে গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে নিহত ও আহতদের অবদানের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফের লঘুচাপের আভাস, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্

৬ ঘণ্টা আগে

পদোন্নতি পেয়ে অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর তথ্য অনুযায়ী, অ্যাডমিরাল পদে পদোন্নতি পাওয়া খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন ১৯৮৭ সালের ১ জানুয়ারি। ১৯৮৯ সালে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শ

৭ ঘণ্টা আগে

উড়িষ্যা উপকূলে ডুবল কার্গো জাহাজ, ছিলেন বাংলাদেশিসহ ২৪ নাবিক

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানতে পারে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানায় এবং জাহাজটির সন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা

৭ ঘণ্টা আগে

গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন: বিকেএমইএ

সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, গ্যাস সংকটে এক মাসে অন্তত ৪০ শতাংশ রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হবে কি না, সেই শঙ্কায় বিদেশি ক্রেতারাও পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন।

১৭ ঘণ্টা আগে