মীমাংসা ছাড়াই শেষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার ২য় দিন

ডেস্ক, রাজনীতি ডটকম

তিন দিনব‍্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন কোনো মীমাংসা ছাড়াই শেষ হয়েছে। কিছু কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও অধিকাংশ ইস্যুই এখনো অমীমাংসিত রয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দুই দেশের মধ‍্যে বর্তমান ও ভবিষ্যত বাণিজ‍্যের গতি-প্রকৃতি কেমন হবে, এসব বিষয় উপস্থাপন ও যুক্তি-তর্ক হয়। তবে বৈঠক শেষে উভয় পক্ষ কোনো মতানৈক্যে পৌঁছাতে পারেনি।

আজ শুক্রবার (১১ জুলাই) ওয়াশিংটন সময় সকাল ৯টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

আলোচনার দ্বিতীয় দিনে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একান্তে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ‍্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পদমর্যাদার গুরুত্বপূর্ণ ব‍্যক্তি গ্রিয়ারের সঙ্গে শুল্কবিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বশির উদ্দিন। আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই মধ্যে বাংলাদেশ সেই কাজ শুরুও করেছে বলে জানান উপদেষ্টা বশির। এ সময় শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বাণিজ্যের পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে।

বৈঠকে গ্রিয়ার এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

দ্বিতীয় দিনের আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৯ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৯ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১০ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১১ ঘণ্টা আগে
Advertisement