বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহর সকাল ৬টা ৩৩ মিনিটে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের প্রতি সম্মান জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকস দলের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম জানায়। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন রাষ্ট্রপতি ও সরকার প্রধান।

পুষ্পস্তবক অর্পণের সময় তিন বাহিনীর প্রধান, উপদেষ্টারা, কূটনীতিক, আহত-পঙ্গু মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ঢাকা জেলার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

সব আনুষ্ঠানিকতা শেষে স্মৃতি সৌধ প্রাঙ্গন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় রাষ্ট্রপতির গাড়িবহর।

পুষ্পস্তবক অর্পণের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement