ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত জানিয়েছে, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যেই সরকার ক্ষমতায় আসুক না কেন, তার সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত।
সোমবার (৬ অক্টোবর) ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দিল্লিতে এ কথা জানান।
তিনি সাউথ ব্লক হিসেবে পরিচিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে এই মন্তব্য করেন।
বিক্রম মিশ্রি বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ককে ভবিষ্যৎমুখী এবং জনগণকেন্দ্রিক রাখতে আগ্রহী। দেশটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এটি কেবল অভ্যন্তরীণ বৈধতার জন্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা নিশ্চিত করার দিক থেকেও গুরুত্বপূর্ণ।’
তিনি আরও জানান, নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলে তা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ধরনের বক্তব্যের মাধ্যমে ভারত স্পষ্ট করেছে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত যে সরকারই ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত।

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
১৭ ঘণ্টা আগে
একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।
১৮ ঘণ্টা আগে
এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
২০ ঘণ্টা আগে
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।
২০ ঘণ্টা আগে