নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১৫: ২৩

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্ত, উৎসবের রঙে ভরপুর এবং সকলের অংশগ্রহণমূলক করতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা অপরিহার্য। তিনি নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা কামনা করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্রাজুয়েশন সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যাশা করেন।

ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশসহ ২৩টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা।

অনুষ্ঠানে কোর্স সম্পূর্ণকারী তরুণ অফিসারদের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ উৎসব ও আন্দন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করছি।

কোর্স সম্পূর্ণকারী অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে তাদের।

এবারের কোর্সে অংশ নেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৯ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

১০ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১১ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১২ ঘণ্টা আগে
Advertisement