দিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রবাদীদের বিক্ষোভের ঘটনায় দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে, সেটি প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার।

রবিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতের দাবি অনুযায়ী নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি। বরং ২০-২৫ জন যুবক ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছে। তবে ভারতের প্রেস নোটে এ বিষয়টি ‘সহজভাবে উপস্থাপন করা’ হয়েছে, যা বাংলাদেশ পুরোপুরি গ্রহণ করছে না।

তৌহিদ হোসেন বলেন, হিন্দু চরমপন্থী মাত্র ২০-২৫ জনের দল কূটনৈতিক এলাকায় এত গভীরে প্রবেশ করতে পারবে কেন? এটা স্পষ্টভাবে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। একজন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা কেন সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তা আমাদের কাছে অপ্রাসঙ্গিক। বাংলাদেশ এ ঘটনার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

তিনি আরও বলেন, দূতাবাসের ভেতরে থাকা কর্মকর্তারা নিরাপত্তা শঙ্কা অনুভব করেছেন, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আমরা পরিস্থিতি খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারি।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিক্ষোভের কয়েক মিনিটের মধ্যে স্লোগান দেওয়া যুবকদের সরিয়ে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ এবং ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, টেকসই পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনার পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। এ ছাড়া খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি, মৎস্য উৎপাদন বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গ্রামীণ অর

২ ঘণ্টা আগে

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে। নারীদের সাবলম্বি করতে এরই মধ্যে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে।

২ ঘণ্টা আগে

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

৩ ঘণ্টা আগে

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম শনাক্ত হয়ে ২ জনের ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন।

৪ ঘণ্টা আগে