ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি জাহিদুল ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জাহিদুল ইসলাম। শনিবার (১৬ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) এস এন মো. নজরুল ইসলামের সই করা এক আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং রিসার্চ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে মিনা মাহমুদকে।

শেখ জাহিদুল ইসলাম নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নীলফামারী থেকে ডিএমপিতে বদলি করে।

এছাড়া মিনা মাহমুদ দায়িত্ব পালন করছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিনা মাহমুদকে ডিএমপিতে বদলি করে।

এর আগে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করে সরকার।

রাজনীতি/এসআই

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে সৃজনশীল খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে চায় এবং সেই লক্ষ্যেই চলচ্চিত্রসহ সৃজনশীল খাতকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

৫ ঘণ্টা আগে

জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে— আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, গত ১৬-১৭ বছর দেশ স্বৈরাচারের কবলে পড়ে ছিল। দেশের জনগণের কোনো ভোটের অধিকার ছিল না। সরকারের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলা দেওয়া হতো। হত্যা, গুম, লুটপাট করা হয়েছে; তারা দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে।

৬ ঘণ্টা আগে

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা পুলিশের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা সন্দেহভাজন ব্যক্তির তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।

৭ ঘণ্টা আগে

প্রক্টরের পদত্যাগ দাবিতে জাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও

শিক্ষার্থীরা প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে উপাচার্য শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও প্রক্টরের পদত্যাগ ছাড়া আন্দোলনস্থল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন শিক্ষার্থীরা।

১০ ঘণ্টা আগে