ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ এশীয় অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে দেশ ও আশপাশের নিরাপত্তা পর্যালোচনায় চার দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তনের বিষয়টিও। আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ বৈঠক শুরু হবে।
রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে সামরিক সহায়তা।
প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তরে চার দিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে প্রথম সম্মেলন।
এনডিটিভি জানিয়েছে. সম্প্রতি লক্ষ্ণৌতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকার কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার এ আহ্বানের পর এমন ঘোষণা এসেছে। নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য তোলা হবে। এছাড়া নৌপ্রধান সব কমান্ডারকে সর্বদা উচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনীর শীর্ষ বৈঠকে চীনের আগ্রাসী কৌশল এবং এডেন উপসাগরে নৌবাহিনী তাদের কার্যক্রম পর্যালোচনা করবে। ভারতের নৌবাহিনী বছরে দুবার কমান্ডার সম্মেলন করে। এ সম্মেলনে সব সিনিয়র অফিসার তাদের কার্যক্রম উপস্থাপন করেন।

এসময় ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে র্যাবের পদক্ষেপ নিয়ে করা প্রশ্নের জবাবে র্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় দেয়া হবে না।’
৪ ঘণ্টা আগে
হামের বিস্তার প্রসঙ্গে ড. জিয়াউদ্দিন বলেন, চলতি বছরের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের বড় অংশই সেই সময়ে জন্ম নেওয়া, যখন নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি ছিল। তবে মার্চে মৃত্যুর খবর পাওয়ার পর দ্রুত জরুরি টিকাদান কার্যক্রম চালু করা হয় এবং এক মাসের মধ্যে প্রায় শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।
৪ ঘণ্টা আগে
বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ হিসেবে এই দিনটি পালিত হলেও, এর পেছনে রয়েছে এক মেয়ের বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও সংগ্রামের ইতিহাস।
৭ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ
৮ ঘণ্টা আগে