আরও ১০ জেলায় রেল সংযোগের পরিকল্পনা সরকারের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ মো. রবিউল আলম। ছবি: সংগৃহীত

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্ভাব্য রুট নিয়ে প্রাথমিক উপস্থাপনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ মো. রবিউল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল যোগাযোগের আওতায় রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতি ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে নতুন ১০ জেলায় রেল সংযোগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন রেলপথ নির্মাণের জন্য সরকার প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা-মানিকগঞ্জ রেল সংযোগ স্থাপনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজধানীর সঙ্গে আশপাশের জেলার যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

শেখ রবিউল আলম বলেন, শুধু রেললাইন নির্মাণ নয়, একই সঙ্গে প্রয়োজনীয় লোকোমোটিভ সংগ্রহের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার পরপরই ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, অতীতে অনেক ক্ষেত্রে রেলপথ প্রস্তুত হলেও পর্যাপ্ত লোকোমোটিভ না থাকায় সেবা চালু করতে বিলম্ব হতো। এবার সেই সমস্যা এড়াতে সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

রাজনীতি/আরআইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চিকিৎসক ধীপ্রার মৃত্যুতে মামলা: স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে তদন্তে সিআইডি

রাজধানীর ধানমন্ডিতে চিকিৎসক নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুর ঘটনায় তার চিকিৎসক স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার মামলার আবেদন গ্রহণ করে সিআইডিকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল র

৫ ঘণ্টা আগে

সরকার সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তা-ভাবনা করছে: তথ্যমন্ত্রী

সরকার সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘একদিকে যেমন শিল্পের সমস্ত আইন-কানুন বাস্তবায়িত হচ্ছে কি না রাষ্ট্র তা দেখবে; অপরদিকে এই ধরনের সৎ শিল্প উদ্যোক্তাদেরকে আমরা যাতে রাষ্ট্র সহযোগিতা করতে পারি, ইনসেন্টিভ দিতে পারি

৬ ঘণ্টা আগে

‘সেপ্টেম্বর বা অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজেট প্রাপ্যতার ভিত্তিতে নির্বাচনগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

৬ ঘণ্টা আগে

ত্রয়োদশ সংসদ নির্বাচন ‘গণতান্ত্রিক মাইলফলক’, সংস্কারের তাগিদ দিয়ে ৬৪ সুপারিশ

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোটকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে কমনওয়েলথ অবজারভার গ্রুপ। তবে একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা আরও শক্তিশালী করা, আইনের শাসন সুদৃঢ় করা, নারী ও তরুণদের রাজনৈত

৮ ঘণ্টা আগে