পহেলা বৈশাখে মুখোশ পরা ও ভুভুজেলা বাজানো বা বিক্রি নিষিদ্ধ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০০: ৪৩

পহেলা বৈশাখে মুখোশ পরা ও ব্যাগ বহনে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চারুকলা অনুষদের তৈরি মুখোশ হাতে প্রদর্শন করা যাবে। এ ছাড়া ভুভুজেলা বাজানো বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। সব কর্মসূচি বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে, এরপর ক্যাম্পাসে প্রবেশ সীমিত করা হবে।

মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি হয়ে আবার চারুকলায় ফিরে আসবে।

১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। পহেলা বৈশাখে ক্যাম্পাসে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এ সময় মোটরসাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারীরা যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত ও পলাশী গেট ব্যবহার করতে পারবেন।

টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পেছনের সোহরাওয়ার্দী উদ্যান গেট বন্ধ থাকবে। দর্শনার্থীরা চারুকলা (ছবির হাট), বাংলা একাডেমি ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। বের হওয়ার পথ হিসেবে থাকবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনা কালী মন্দির ও বাংলা একাডেমি গেট।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান এবং ডাকসু, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি ও জাতীয় জাদুঘরের প্রতিনিধিরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

৪ ঘণ্টা আগে

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, আজ পবিত্র হজ

এ বছর খুতবা দেবেন মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ আলি আল হুদাইফি। বিশ্ব মুসলিম উম্মাহর সুবিধার্থে এই খুতবা বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হচ্ছে।

৫ ঘণ্টা আগে

বেইজিংয়ের আমন্ত্রণ: জুনের শেষ সপ্তাহে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক সূত্র জানায়, গত রোববার (২৪ মে) বেইজিংয়ের পক্ষ থেকে আগামী ২৩ থেকে ২৬ জুন সম্ভাব্য এই সফরের প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবের ওপর ভিত্তি করে এখন কাজ করছে ঢাকা। মূলত প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করেই মে মাসের প্রথম সপ্তাহে চীন সফর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সে সময় চীনের পররাষ্ট্রমন্

৫ ঘণ্টা আগে

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হলেন ফারাহ শাম্মী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৭ ঘণ্টা আগে