প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে নির্দিষ্ট শর্তে তার এই জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, জামিনের শর্ত পূরণ সাপেক্ষে তার মুক্তিতে আর আইনি বাধা থাকছে না। তবে সংশ্লিষ্ট মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে।
এর আগে, ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। জুলাই–আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।
জুলাই–আগস্টের সহিংসতা ঘিরে দেশজুড়ে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় রাজনৈতিক নেতা-কর্মীসহ অনেককে আসামি করা হয়েছে। ওই সময়ের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হন সাবেক এই সংসদ সদস্য।
উল্লেখ্য, আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি।

শিগগিরই বাংলাদেশ পুলিশ–এ ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে
আমান উল্লাহ আমান বলেন, জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকার দায়িত্ব বিএনপি সরকারের। সেই অঙ্গীকার নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।
৫ ঘণ্টা আগে
কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
অনেকে সমালোচনা করতে পছন্দ করেন। আমি বোঝাতে চেয়েছি চাঁদা এবং চাঁদাবাজি—দুটি জিনিসের মধ্যে পার্থক্য আছে। চাঁদাবাজি হচ্ছে সেটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়।
৬ ঘণ্টা আগে