প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মানের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চে শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ১০টি ট্রাকযোগে রাজধানীর শাহবাগ থেকে লং মার্চ শুরু করেন তারা।
লং মার্চ শুরুর আগে শাহবাগে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় ভারত বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।
সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অসংখ্য নদীর সংযোগ আছে৷ তারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে না জানিয়ে এসব নদীতে বাধঁ নির্মাণ করেছে। আমরা বলতে চাই, ভারত যতগুলো বাঁধ নির্মাণ করেছে, তা ভেঙে ফেলতে হবে৷কারণ আন্তর্জাতিক আইনে কোনো দেশ এককভাবে বাঁধ নির্মাণ করতে পারে না৷
তিনি আরও বলেন, একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ব্যবহার করে পুরো দেশকে আয়নাঘর তৈরি করে রেখেছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই স্বপ্ন বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল শেষে লং মার্চ শুরু হয়। এই লং মার্চ প্রথমে যাত্রাবাড়ী চৌরাস্তা এবং পরে চান্দিনায় একটি পথসভা করবে। এরপরে বিকাল ৪ টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল জনমত তৈরি করতে এই লং মার্চ করা হচ্ছে বলে জানা গেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?
১১ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।
১১ ঘণ্টা আগে
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।
১২ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।
১২ ঘণ্টা আগে