১১ সংসদীয় আসনের সীমানা সংশোধন, ইসির গেজেট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন কমিশন

দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট আসনগুলোর সীমানায় অন্তর্ভুক্ত করেই এ সংশোধন আনা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করে ইসি। তবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সীমানায় এই পরিবর্তন মূলত কাগজে-কলমে। বাস্তবে কোনো আসনের ভৌগোলিক কাঠামোতে পরিবর্তন আসছে না।

সংশোধিত ১১টি আসন হলো ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

ইসির গেজেট অনুযায়ী, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের সীমানায় নতুন দুটি উপজেলা যুক্ত হয়েছে। এতদিন ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে এখন রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। সদর উপজেলা বিভক্ত করে এই দুটি উপজেলা গঠন করা হয়। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উপজেলা দুটির অনুমোদন দেওয়া হয়েছিল।

বগুড়া-২ আসনের সীমানাতেও একই ধরনের সংশোধন এসেছে। শিবগঞ্জ উপজেলার সঙ্গে নতুন করে মোকামতলা উপজেলা যুক্ত করা হয়েছে। গত মে মাসের নিকার সভায় মোকামতলা উপজেলা অনুমোদন পায়।

ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার পাশাপাশি যুক্ত হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা। গত জুলাইয়ে নিকার সভায় নতুন এই উপজেলার অনুমোদন দেওয়া হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানায়ও এসেছে প্রশাসনিক পরিবর্তনের প্রতিফলন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে এই ইউনিয়ন বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে।

বরিশল ইউনিয়নটি আগে ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের অংশ। ওই ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। গত মে মাসে নিকার এ ইউনিয়নের অনুমোদন দেয়।

কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে যুক্ত হয়েছে নতুন বাঙ্গরা উপজেলা। গত জুলাই মাসে নিকার সভায় বাঙ্গরা উপজেলা অনুমোদন পায়।

চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা। আর কক্সবাজার-১ আসনের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন মাতারমুহুরি উপজেলা।

ইসি জানিয়েছে, নতুন উপজেলা ও ইউনিয়ন পরিষদ গঠনের পর প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংসদীয় আসনের সীমানার সামঞ্জস্য আনতেই গেজেটে এসব সংশোধন করা হয়েছে। ফলে আসনগুলোর বাস্তব ভৌগোলিক পরিধিতে নতুন কোনো পরিবর্তন হচ্ছে না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২ সংসদীয় কমিটির বৈঠক থেকে বিরোধী দলের ওয়াকআউট

মানবাধিকার কমিশন বিল নিয়ে আয়োজিত বৈঠক বর্জনের পর এবার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে আলোচনার শুরুতেই সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের দুই সংসদ সদস্য। ওয়াকআউট করা দুই সদস্য হলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম ও আবদুল বাতেন।

৬ ঘণ্টা আগে

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৭ ঘণ্টা আগে

এই বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

রোববার (৩০ আগস্ট) সকালে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৯ ঘণ্টা আগে

মানবপাচারের শিকারদের ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্ল্যাটফর্ম ‘আরডিএমএস’ চালু

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন বিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান। সিস্টেমে বিভিন্ন কারিগরি দিক ও সুবিধা তুলে ধরেন জাস্টিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি ডিরেক্টর তারিকুল ইসলাম।

৯ ঘণ্টা আগে