নীল-জলপাই রঙের শার্ট, খাকি প্যান্ট— নতুন পোশাকে পুলিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন হয় আজ। সেখানে নতুন পোশাকে দেখা যায় পুলিশের কর্মকর্তাদের। ছবি: সংগৃহীত

প্রায় সাত মাস পর আবারও পরিবর্তন হলো বাংলাদেশ পুলিশের পোশাক। পুলিশ সংস্কারের অংশ হিসেবে চালু হওয়া আগের নকশার পরিবর্তে আজ বুধবার থেকে খাকি প্যান্ট ও নতুন রঙের শার্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা।

বুধবার রাজধানীর পূর্বাচলে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন পোশাকে দেখা যায়। নতুন পোশাকে রয়েছে খাকি রঙের প্যান্ট এবং ইউনিটভেদে গাঢ় নীল বা হালকা অলিভ (জলপাই) রঙের শার্ট।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, বুধবার থেকেই নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা।

তিনি বলেন, ‘এখনো সব পুলিশ সদস্য নতুন পোশাক পাননি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই সবাই তা পেয়ে যাবেন।’

২০২৪ সালের অভ্যুত্থানের পর ক্ষমতার পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তবে পরবর্তী সময়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার সেই সিদ্ধান্ত পরিবর্তনের ঘোষণা দেয়।

এর ধারাবাহিকতায় গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর পোশাকের রঙ পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে। এর ফলে ২০২৫ সালের নভেম্বরের আগে ব্যবহৃত পোশাকের ধরনে ফিরে গেল পুলিশ বাহিনী।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট পরবেন। আর সব মেট্রোপলিটন পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা অলিভ (জলপাই) রঙের শার্ট। সব ইউনিটের পুলিশ সদস্যদের প্যান্ট হবে খাকি রঙের।

তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এ পরিবর্তনের আওতার বাইরে থাকবে। এসব ইউনিটের পোশাকে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

নতুন সিদ্ধান্ত কার্যকরের মাধ্যমে প্রায় ২২ বছর পর বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও ফিরল ঐতিহ্যবাহী খাকি রঙ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কালেমা খচিত পতাকা ঘিরে রাজনৈতিক অপব্যবহার কাম্য নয়: ধর্মমন্ত্রী

কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

৬ ঘণ্টা আগে

পদ্মা রেল সেতুর নিচে মাটি কাটা পরিকল্পনার স্বার্থেই, ঝুঁকি নেই: মন্ত্রী

পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কেটে নেওয়া ‘ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই’ এবং এতে কোনো ধরনের ‘ঝুঁকি নেই’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

৬ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, শনাক্ত ১৫৪ শিশুর

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৭২ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮২, চট্টগ্রামে ৫১, বরিশালে ৪০, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ শিশু মারা গেছে।

৭ ঘণ্টা আগে

কানাডায় আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির ম্যাভিরভ

১৬টি দেশ থেকে অংশ নেওয়া ৭৬টি দলকে হারিয়ে দেশের জন্য অনন্য এ গৌরব বয়ে এনেছে এমআইএসটির ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দলটি।

৭ ঘণ্টা আগে