পশুর গাড়ি থামিয়ে চাঁদা নিলেই ব্যবস্থা : আইজিপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোরবানির পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শুক্রবার (১৪ জুন) বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন ও পরিবহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের সদস্য একযোগে কাজ করছে।

আইজিপি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ পরিবহন বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যাত্রীদেরও সচেতন থাকতে হবে।

তিনি বলেন, পুলিশ সদস্যরা নিজেদের ঈদ উদযাপন বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করাকেই নিজেদের আনন্দ মনে করেন। সেবাই পুলিশের উৎসব। সেবাই পুলিশের আনন্দ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

৬ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

৭ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

৭ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১০ ঘণ্টা আগে