প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, নাহিদের মতো একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ ধরনের ঘটনায় সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা।
তিনি বলেন, গতকালের বিস্ফোরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার এর নিন্দা জানায় এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে।
নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখা যেতে পারে এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে এমন মন্তব্য করার অধিকার তার রয়েছে। তবে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন তিনি।
ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, তদন্ত একটি প্রক্রিয়া। সব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয় না। তবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছে এবং দ্রুত অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করলেও সবসময় অঘটন ঠেকানো সম্ভব হয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার ঘটনাটিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি।
এর আগে সাভারের পদযাত্রা-পরবর্তী সমাবেশে বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিকল্পিতভাবে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল এবং তাদের হত্যার উদ্দেশ্যেই বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
রাজনীতি/আরআইআর

মামলার এজাহারে দাবি করা হয়েছে, বিস্ফোরণের পেছনে নিষিদ্ধ কোনো গোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতা থাকতে পারে। একই সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতা এবং সমাবেশে উপস্থিত সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ-পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি বাড়ছে। গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী ও খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নদীসংলগ্ন এলাকাও সাময়িকভাবে পানির নিচে চলে য
৪ ঘণ্টা আগে
একই সঙ্গে দেশে উৎপাদিত ওষুধের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই আন্তর্জাতিক মানের, যা এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
৪ ঘণ্টা আগে