বিকাশ-রকেট-নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২২: ৫৩
হাইকোর্ট। ফাইল ছবি

গ্রাহকদের লেনদেনের বিপরীতে মোবাইল আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, রকেট ও নগদের আরোপিত অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা এবং গ্রাহক সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিত করতে পৃথক ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস আইন’ প্রণয়নের বিষয় বিবেচনায় কেন নির্দেশ দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল দেন।

রুলে জানতে চাওয়া হয়েছে, বিকাশ, রকেট ও নগদের আরোপিত স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি, অসাংবিধানিক এবং বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২-এর পরিপন্থি ঘোষণা করা হবে না।

একই সঙ্গে সার্ভিস চার্জ নিয়ন্ত্রণ এবং গ্রাহকদের জন্য যুক্তিসংগত, ন্যায্য ও সাশ্রয়ী মোবাইল ফিন্যান্সিয়াল সেবা নিশ্চিত করতে কার্যকর গ্রাহক সুরক্ষা ও জবাবদিহি ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে নির্দিষ্ট ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস আইন’ প্রণয়নের বিষয়টি বিবেচনা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন ১০ জুলাই রিটটি দায়ের করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবদুস সামাদ আজাদ।

শুনানিতে রিট আবেদনকারী আইনজীবী জানান, বর্তমানে বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২ অনুযায়ী দেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ব্যাংকের ক্ষেত্রে লেনদেনের বিপরীতে নির্দিষ্ট হারে অর্থাৎ নির্দিষ্ট অঙ্কে সার্ভিস চার্জ নেওয়া হয়। কিন্তু বিকাশ, রকেট ও নগদ শতকরা হারে চার্জ আদায় করছে।

তার ভাষ্য, ব্যাংকিং অ্যাপের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে এক লাখ টাকা স্থানান্তরে সাধারণত ১০ টাকা খরচ হয়। অথচ বিকাশ, নগদ ও রকেট অ্যাপ থেকে অন্য ব্যাংকে একই পরিমাণ অর্থ পাঠাতে প্রতি হাজারে ১০ টাকা হিসেবে এক লাখ টাকার জন্য এক হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ গুনতে হয়।

রিট আবেদনকারী ওবাইদুল্যাহ আল মামুন সাকিব বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২ অনুযায়ী এমএফএস সেবা মূলত যেসব ব্যক্তি ব্যাংক হিসাবের বাইরে রয়েছেন বা ব্যাংকিং সেবার আওতায় নেই, তাদের জন্য চালু করা হয়েছে। কিন্তু বাস্তবে এসব সেবায় অতিরিক্ত সার্ভিস চার্জ আরোপ করা হচ্ছে, যা প্রবিধানমালার ২ ও ৯ নম্বর বিধির পরিপন্থি। এ কারণেই জনস্বার্থে রিট আবেদনটি করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চা শিল্পের সংকট নিরসনে কমিটি গঠনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসন এবং খাতটির টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৯ ঘণ্টা আগে

দেশের বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মিলেছে মাইক্রোপ্লাস্টিক: ইএসডিও

রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি।

৯ ঘণ্টা আগে

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১০ ঘণ্টা আগে

একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

১০ ঘণ্টা আগে