সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি শেষে রোববার (১৫ জুন) খুলেছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্রথম কর্মদিবসে সকাল ৯টা থেকে অফিস করছেন সচিবালয়সহ সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের পরে প্রথম কর্মদিবস হওয়ায় সচিবালয় বিরাজ করছে ঈদের আমেজ। কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। করছেন কোলাকুলি।

গত ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদুল আজহার আগে গত ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা গেছে, ঈদুল আজহার পরে প্রথম কর্মদিবসে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক।

রোববার সকাল থেকে অফিস করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল ১০টার পর সচিবালয়ে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টারা সচিবালয়ে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়েছে এই বৈঠক।

পাস নিয়ে সচিবালয়ে দর্শনার্থীদেরও প্রবেশ করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদে দীর্ঘ ছুটির থাকায় প্রথম কর্মদিবসে উপস্থিতি প্রায় স্বাভাবিক। ঈদের ছুটি কম থাকলে প্রথম কর্মদিবসে অনেকেই অনুপস্থিত থাকেন।

সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো গাড়িতে পূর্ণ দেখা গেছে। এবার ঈদুল আজহা উপলক্ষে গত ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।

ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা

মন্ত্রিসভার বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মি. অধিকারী বলেন, ‘আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যে ভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব

৪ ঘণ্টা আগে

মানিলন্ডারিং আইনের মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিক্যাল ও পোশাক বাবদ আরো ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এতে

৫ ঘণ্টা আগে

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

৬ ঘণ্টা আগে

জামায়াতের নিবন্ধনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে গত বছর ১ জুন রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ। আজ সোমবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

৭ ঘণ্টা আগে