প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের ৪৯৫ উপজেলার ৯৮৮ জন ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
সোমবার (১৯ আগষ্ট) রাতে মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে, সারাদেশে মোট ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ১২ সিটি করপোরেশনের মেয়র, ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৫ উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়েছে।
এছাড়াও মৃত্যুজনিত কারণে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে খালি হওয়া ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে ৪৯৫ উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া সাতটি পৌরসভার প্রশাসককে দায়িত্ব থেকে সরানো হয়েছে।
স্থানীয় সরকারের একটি সূত্র জানায়, দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা সাড়ে চার হাজারেরও বেশি। এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা দু-একজন বাদে প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। বর্তমান পরিস্থিতিতে তাদেরও পদ বাতিল করা হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
৪ ঘণ্টা আগে
আবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদরের বাসিন্দা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৫ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এসব অঞ্চলের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
৫ ঘণ্টা আগে