অফিসে ‘অতিরিক্ত’ লাইট-ফ্যান-এসি বন্ধ রাখাসহ ১১ নির্দেশনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২০: ৩২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকারি লোগো

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার এবং প্রয়োজনের বেশি বাতি-ফ্যান-এসিসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখাসহ ১১টি নির্দেশনা দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা এক চিঠিতে সরকারের এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘বৈশ্বিক সংকট মোকাবিলায় সব ধরনের সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও করপোরেশনসহ সব কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।’

চিঠিতে অফিসগুলোকে যেসব ব্যবস্থা নিতে বলা হয়েছে, সেগুলো হলো—

  • দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার এবং জানালা-দরজা কিংবা ‘ব্লাইন্ড’ খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
  • বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার বন্ধ করতে হবে।
  • অফিস চলাকালে প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।
  • এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।

  • অফিস কক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
  • অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।
  • বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
  • অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।
  • সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে।
  • গাড়ির ব্যবহার সীমিত করতে হবে।
  • জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

এর আগে আজ সকালে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সবাইকে মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ে আজ সকাল সাড়ে ১০টায় মন্ত্রিসভা বৈঠকে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করা হয়।

তিনি আরও জানান, এখন থেকে সচিবালয়ের এক নম্বর বিল্ডিংয়ে প্রধানমন্ত্রী নিজ কক্ষে অর্ধেক লাইট ও এসি চালানো হবে। আর বিদ্যুৎ সাশ্রয়ে দিনের বেলা কক্ষের জানালার পর্দা খোলা রাখা হবে, যাতে বাইরে থেকে আসা সূর্যের আলো সর্বোচ্চ ব্যবহার করা যায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ জনকে ২০২৬ সালের ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপ

৬ ঘণ্টা আগে

'হাত-পা বাঁধা' চুক্তি বাস্তবায়নের জন্যই পররাষ্ট্রমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে

সভায় বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি প্রসঙ্গে আনু মুহাম্মদ বলেন, ‘এই চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করে না কিংবা তাদের স্বার্থের সঙ্গে অসঙ্গতি হয় এরকম কোনো দেশের সঙ্গে বাংলাদেশ কোনো ধরনের চুক্তি করতে পারবে না।’

৭ ঘণ্টা আগে

জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

৭ ঘণ্টা আগে

সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন

রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

৭ ঘণ্টা আগে