প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী সাত দিনের মধ্যে দেশের সকল নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দ্রুত এ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
বুধবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিদ্যুৎ উপদেষ্টা এ নির্দেশনা দেন।
সভায় বিদ্যুৎ উপদেষ্টা বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে নিশ্চিত (কনফার্ম) করতে হবে— সবগুলো ভোট কেন্দ্রতে বিদ্যুৎ সংযোগ আছে। যেকোনো বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা চালু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো পর্যাপ্ত সক্ষমতা নিশ্চিত করতে হবে।’
আসন্ন পবিত্র রমজান মাস, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এ সভায় তিনি সভাপতিত্ব করেন।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে