প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা ওয়াসার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী সুজিত কুমার বালা। গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) নিজের স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
শনিবার (১৭ আগস্ট) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, সরকার পতনের পর থেকে ঢাকা ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসার এমডির পাশাপাশি বোর্ড চেয়ারম্যানও পদত্যাগ করতে বাধ্য হন।
এদিকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ প্রকৌশলী তাকসিম এ খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ১৫ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলী তাকসিম এ খান- ২০২৩ সালের ১৪ অক্টোবরে স্বাক্ষরিত ৩ বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করছে।
সেখানে আরও বলা হয়, ঢাকা ওয়াসা বোর্ড সম্ভাব্য দ্রুততম সময়ে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ৬ নং আইন) এর বিধান অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের কার্যক্রম গ্রহণ করবে। নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত ঢাকা ওয়াসায় কর্মরত জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালকের সকল দায়িত্ব পালন করবেন।
উল্লেখ, চেয়ারম্যান সুজিত কুমার বালা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ওয়াটার অ্যান্ড ফ্ল্যাড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন। ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ৭ (১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসার চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বগুড়ায় প্রথম সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ মার্চ। ওইদিন তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ শুক্রবার দুপুর সোয়া একটার দিকে শিবগঞ্জের মহাস্থানগড় শাহ সুলতান বলখী (রহঃ) এর মাজারে জুম্মার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সরকার, পল
১১ ঘণ্টা আগে
জহির উদ্দিন স্বপন বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক রূপ দিতে চাই। আধুনিক প্রযুক্তিনির্ভর বৈশ্বিক ইকোসিস্টেমে নতুন ধরনের গণমাধ্যমের সঙ্গে আমরা এখনও পুরোপুরি যুক্ত হতে পারিনি।
১১ ঘণ্টা আগে
জেলা মৎস্য অফিস ও জেলে সূত্রে জানায়, এই জেলায় ৫২ হাজার জেলে রয়েছে। এদের মধ্যে ৪৩ হাজার জেলে নিবন্ধিত। এসব জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
১১ ঘণ্টা আগে