প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে মূল্যস্ফীতি কিছুটা বাড়ার ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ও বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন খুব বেশি বাড়বে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, অনেক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বেতন নিয়মিত ইনক্রিমেন্টের কারণে ইতিমধ্যে নতুন পে-স্কেলের প্রস্তাবিত বেতনের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে নতুন পে-স্কেল কার্যকর হলে তাঁদের বেতন খুব বেশি বাড়বে না।
সরকারি বেতন বাড়ানোর ব্যয় কীভাবে সামাল দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘অনেকের প্রশ্ন—অনেক বেশি টাকা মানুষের কাছে পৌঁছে যাবে, সরকার এত ব্যয় কোথা থেকে নির্বাহ করবে? আমরা বলব, ব্যয় বাড়বে, সেজন্য সরকারের বাজেট আছে।’
বেতন বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করবে। পাশাপাশি সরকারও এ বিষয়ে কাজ করবে।
দরিদ্র মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে বিভিন্ন সহায়তা কর্মসূচির কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, ‘মূল্যস্ফীতিতে দরিদ্র মানুষদের জন্য সুবিধা দেওয়ার চেষ্টায় আছি। আমাদের ফ্যামিলি কার্ড আছে, নানান রকম পদক্ষেপ নিয়ে প্রায় নিখুঁত একটি তালিকা প্রণয়ন করার চেষ্টা করছি।’
তার ভাষ্য, ফ্যামিলি কার্ড ৪০ লাখ পরিবারের কাছে পৌঁছালে এর মাধ্যমে সবচেয়ে দরিদ্র প্রায় দুই কোটি মানুষের কাছে প্রতি মাসে সহায়তার অর্থ পৌঁছে যাবে।
এ ছাড়া খাদ্য সহায়তা কর্মসূচি ও টিসিবির পণ্য বিক্রির আওতাও অনেক বাড়ানো হয়েছে বলে জানান তিনি। এসব উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে সরকার দাঁড়াতে পারবে বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
বিদ্যুৎ সংকট কমে এলে বিনিয়োগ বাড়বে এবং মানুষের দুর্ভোগও কমবে বলে মন্তব্য করেন তিনি।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতে ব্রিকস সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরেরও আমন্ত্রণ পেয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৪ ঘণ্টা আগে
কয়েকটি ক্লাস্টারের একাধিক বিদ্যালয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া এবং কিছু বিদ্যালয়ে প্রশ্নপত্রের জন্য টাকা নেওয়ার অভিযোগ করেছেন শিক্ষকরা। এ ঘটনায় উপজেলা শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা সালমা আক্তারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তিনি প্রশ্নপত্র তৈরি বা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ১৪ টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
৪ ঘণ্টা আগে