ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়ালো।
আজ শনিবার (২৬ জুলাই) সোয়া ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মাসুমা (৩৮) নামের ওই নারী মারা যান।
মাসুমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আয়ার কাজ করতেন। বিমান দুর্ঘটনায় তার শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ১৭ জনের মৃত্যু হলো। হাসপাতালটিতে এখনো ভর্তি আছে ৩৮ জন। তাদের মধ্যে তিনজন আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় আছে।
মৃত মাসুমার স্বামী মো. সেলিম জানান, মাইলস্টোন স্কুলের আয়ার কাজ করতো তার স্ত্রী। তিনি নিজে একটি বায়িং হাউজে চাকরি করেন। তাদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়।
এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় থাকেন এই দম্পতি।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৪ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৫ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
৬ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
৭ ঘণ্টা আগে